এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

 


এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৭ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর দলে ফিরেছেন পেস বোলার নাভিন উল হক। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গাজানফার ও মুজিব উর রহমান।


এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই দল তৈরি করেছেন তারা। নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা। 

রশিদ, নাভিন ও গাজানফার ছাড়াও দলে রয়েছেন পেস বোলার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাঈ ও মোহাম্মদ নবি। অবশ্য প্রাথমিক স্কোয়াডে ছিলেন না মুজিব। ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই তারকা ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন।

Post a Comment

0 Comments